স্বপ্ন

পৃথিবীতে স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল।কেউ স্বপ্ন দেখে ভোরবেলা, কেউ বা স্বপ্ন দেখে চাঁদনী রাতে।যে যেভাবেই দেখুক না কেন,স্বপ্ন কিন্তু এক অদ্ভুত অনুভুতির নাম।প্রকৃতপক্ষে,স্বপ্ন দেখেই আমরা ক্ষান্ত হই।স্বপ্নটাকে পরবর্তী পর্যায়ে হৃদয়ের মধ্যে আর লালন করি না। মৌলিক বিষয় হচ্ছে, আসলেই স্বপ্নটা কি(?)। সে বিষয়ে অন্তরে অনুধাবন এবং চোখে বাসাটা ও অন্তরে আকাঙ্খা প্রকৃতপক্ষে স্বপ্ন নয়।স্বপ্ন হচ্ছে যেটা আপনাকে বাস্তবায়নের জন্য সব সময় ফিড়া(যন্ত্রনা) দিবে।আপনি ঘুমাতে যাবেন কিন্তু স্বপ্ন বাস্তবায়নের আখাংকা আপনাকে ঘুমাতে দেবে না।সব সময় আপনার মস্তিষ্কে এই কথাই প্রভাব ফেলবে,যে কোন উপায়ে আমাকে তা বাস্তবায়ন করতে হবে প্রকৃতপক্ষে আমার মতে এটাই স্বপ্ন।

Comments